মাসের শেষে হিসাব মেলাতে বসে দেখলেন, দোকানের খাতায় এক রকম স্টক, Excel-এ আরেক রকম, আর গুদামের মানুষ বলছেন তৃতীয় একটা সংখ্যা। বেতনের হিসাব আলাদা ফাইলে, বাকির হিসাব আরেক খাতায়, আর কোন শাখায় আজ কত বিক্রি হলো তা জানতে কয়েকটা ফোন করতে হয়। বাংলাদেশের অনেক ছোট-মাঝারি ব্যবসা ঠিক এভাবেই চলে, আর একটা পর্যায়ে এসে এই পদ্ধতি ব্যবসার গতি আটকে দেয়।
এই সমস্যার সমাধান হিসেবে যে নামটা সবচেয়ে বেশি শোনা যায়, তা হলো ERP। এই লেখায় সহজ বাংলায় দেখব ERP সফটওয়্যার আসলে কী, কখন আপনার লাগবে, কোন ধরনের ERP বাছবেন, আর বাংলাদেশে খরচ ও সময় কেমন।
ERP মানে কী, সহজ ভাষায়
ERP-র পুরো নাম Enterprise Resource Planning। নামটা ভারী শোনালেও ধারণাটা সহজ: ব্যবসার সব কাজের হিসাব এক জায়গায়, এক data-তে।
একটা ERP-তে সাধারণত এই অংশগুলো (module) থাকে:
- বিক্রি: অর্ডার, invoice, কোন customer কী কিনলেন।
- স্টক / inventory: কোন পণ্য কোথায় কতটা আছে, কী শেষ হয়ে আসছে।
- হিসাব: আয়, খরচ, বাকি, পাওনা, দিনের লাভ।
- HR ও বেতন: হাজিরা, ছুটি, মাসের বেতন।
- Report: মালিকের জন্য এক নজরে পুরো ব্যবসার ছবি।
মূল সুবিধা হলো, বিক্রির সময় একবার তথ্য দিলেই স্টক কমে, হিসাবে টাকা ওঠে, report-এ সংখ্যা বদলায়। একই তথ্য তিন জায়গায় তিনবার লিখতে হয় না, তাই ভুলও কম।
Excel আর খাতা থেকে কখন সরবেন: ৫টা লক্ষণ
সব ব্যবসার প্রথম দিন থেকে ERP লাগে না। ছোট একটা দোকানের জন্য একটা ভালো POS (বিল আর স্টকের software) অনেক সময় যথেষ্ট। নিচের লক্ষণগুলোর তিনটা বা তার বেশি মিলে গেলে ERP নিয়ে ভাবার সময় হয়েছে:
- একাধিক শাখা বা গুদাম। কোন শাখায় কী আছে, জানতে ফোন করতে হয়।
- স্টকের হিসাব মেলে না। মাস শেষে খাতা আর আসল মালের পার্থক্য নিয়মিত ঘটনা।
- একই তথ্য বারবার লেখা। বিক্রি খাতায়, তারপর Excel-এ, তারপর হিসাবের ফাইলে।
- মালিক না থাকলে কাজ আটকে যায়। Approval, খরচের অনুমোদন, বাকির সিদ্ধান্ত, সব একজনের মাথায়।
- Report বানাতে দিন লাগে। "গত মাসে কোন পণ্যে সবচেয়ে বেশি লাভ", এই প্রশ্নের উত্তর পেতে কয়েক দিন।
Cloud ERP (মাসিক ভাড়া) বনাম custom ERP (নিজের মতো বানানো)
ERP নেওয়ার দুটো প্রধান পথ আছে।
Cloud ERP, মাসিক ভাড়ায়। Software চলে সেবাদাতার server-এ, আপনি মাসে মাসে ভাড়া দেন। নিজের server লাগে না, শুরু করা দ্রুত, খরচ ভাগ ভাগ হয়ে যায়। সীমাবদ্ধতা হলো, software-এর কাজের ধারা আগে থেকে ঠিক করা; আপনার ব্যবসার বিশেষ নিয়ম সবসময় মিলবে না।
Custom ERP। আপনার কাজের ধারা অনুযায়ী শুরু থেকে বানানো। যেমন আপনার কারখানায় costing যেভাবে হয়, বা বাকির নিয়ম যেভাবে চলে, software ঠিক সেভাবে চলবে। খরচ শুরুতে বেশি, সময়ও বেশি, তবে software আর source code আপনার।
কোনটা বাছবেন? মোটামুটি নিয়ম: আপনার কাজের ধারা যদি অন্য দোকান বা শাখা-ভিত্তিক ব্যবসার মতোই হয়, cloud ERP দিয়ে শুরু করুন। কাজের ধারা যদি নিজস্ব হয় (manufacturing, garments, real estate-এর কিস্তি, বা কয়েকটা ব্যবসা এক system-এ), তাহলে custom।
বাংলাদেশে ERP-র খরচ কেমন
বাজারে দামের পার্থক্য অনেক, আর module ও user সংখ্যার ওপর খরচ বদলায়। উদাহরণ হিসেবে Creative Digital IT-র প্রকাশিত শুরুর দাম:
| ধরন | শুরুর দাম | কী থাকে |
|---|---|---|
| Cloud POS (দোকান, ফার্মেসি, রেস্টুরেন্ট) | ৳১,৪৯০ / আউটলেট / মাস + এককালীন setup ৳১৫,০০০ | বিল, স্টক, barcode, দিনের বিক্রি আর লাভ |
| Business ERP (কয়েক শাখার ব্যবসা) | ৳৪,৪৯০ / আউটলেট / মাস + এককালীন setup ৳৫০,০০০ | বিক্রি + স্টক + হিসাব, HR-হাজিরা-বেতন, ৫ জন user, iPhone ও Android app |
| Custom ERP | ৳৩,০০,০০০ থেকে, এককালীন; launch-এর পরে care ৳৯,৯৯০ / মাস | আপনার কাজের ধারায় বানানো, নিজের server, unlimited user, source code আপনার |
| Garments / manufacturing ERP | ৳৩,৫০,০০০ থেকে | অর্ডার, production line, কাঁচামাল আর costing |
একটা হিসাব করে দেখা যাক। ধরুন আপনার ৩টা শাখা। Business ERP-তে প্রথম বছরের খরচ: setup ৳৫০,০০০ + (৳৪,৪৯০ × ৩ শাখা × ১২ মাস) = ৳২,১১,৬৪০। বাৎসরিক নিলে ১২ মাসের বদলে ১০ মাসের দাম, তাই মাসিক অংশ কমে ৳১,৩৪,৭০০, মোট ৳১,৮৪,৭০০। Custom ERP-তে শুরুর খরচ বেশি, কিন্তু মাসিক ভাড়া শাখা অনুযায়ী বাড়ে না।
বড় অঙ্কের software-এ পুরো টাকা একবারে দেওয়া ঝুঁকির। তাই custom ERP-তে আমরা টাকা নিই কাজের ধাপে: ৪০% শুরুতে (scope আর design ফাইনাল হলে), ৪০% demo-তে (মূল module চালিয়ে দেখানোর পরে), ২০% launch-এ (চালু, staff training আর data migration শেষে)।
আসল খরচ module আর user সংখ্যা দেখে লিখিত quote-এ ঠিক হয়। উপরের সংখ্যা শুধু শুরুর দাম।
বানাতে কত সময় লাগে
Custom ERP সাধারণত ৬ থেকে ১৪ সপ্তাহে চালু হয়, কত module লাগছে তার ওপর। Cloud package-এ setup দ্রুত, কারণ software তৈরি আছে; সময় যায় মূলত পুরোনো data আনা আর staff শেখানোয়।
পুরোনো Excel বা Google Sheet-এর data কি আসবে? হ্যাঁ। পুরোনো data এনে মিলিয়ে দেখিয়ে তারপর চালু করা উচিত, যাতে প্রথম দিন থেকে সংখ্যা ঠিক থাকে।
ERP নেওয়ার আগে ৫টা প্রশ্ন করুন
- Source code আর data কার? Custom software-এ শেষ কিস্তির পরে source code আর server-এর access আপনার হাতে আসা উচিত। Cloud-এ data যেকোনো সময় export করা যায় কি না জেনে নিন।
- Demo কতদিন পরপর? কাজ চলার সময় নিয়মিত চালিয়ে দেখানো হলে শেষ দিনে চমক থাকে না।
- Mobile-এ চলবে? মালিক বাইরে থেকে approve করতে পারবেন কি না।
- bKash/Nagad-এর হিসাব আসবে? বাংলাদেশে বড় অংশ লেনদেন mobile payment-এ।
- Launch-এর পরে কী? Bug fix, update আর backup কে দেখবে, মাসে কত।
নিজেদের ব্যবসায় চালানো একটা উদাহরণ
Creative Digital IT ALMA গ্রুপের প্রতিষ্ঠান। গ্রুপের তিনটা ব্যবসা, ALMA Lifestyle (পাঞ্জাবি ও লাইফস্টাইল পণ্য), ALMA Trading আর CDIT, একটাই ERP থেকে চলে। অর্ডার, স্টক, বেতন, অগ্রিমের wallet, approval আর report একই system-এ; মালিক iPhone থেকে approve করেন, staff Android থেকে কাজ জমা দেন। আমরা যে software বিক্রি করি, তা আগে নিজের ব্যবসায় চালিয়ে দেখি।
শেষ কথা
ERP কোনো জাদু নয়; এটা আপনার কাজের ধারাকে এক জায়গায় আনে। তাই software বাছার আগে নিজের কাজের ধারা লিখে ফেলুন: কে কী করে, কোন হিসাব কোথা থেকে আসে, কোথায় সময় নষ্ট হয়। এই তালিকা থাকলে যেকোনো সেবাদাতার সঙ্গে কথা বলা সহজ হবে।
আপনার ব্যবসার জন্য কোনটা ঠিক, POS, cloud ERP না custom, বুঝতে ৩০ মিনিটের ফ্রি call নিন। WhatsApp / ফোন: 01868996666।
সাধারণ প্রশ্ন (FAQ)
ছোট দোকানের কি ERP লাগে? সাধারণত না। একটা শাখা আর সহজ বিল-স্টকের কাজ হলে POS যথেষ্ট। একাধিক শাখা, HR-বেতন আর হিসাব এক জায়গায় লাগলে ERP।
ERP বানাতে কত দিন লাগে? Custom ERP সাধারণত ৬–১৪ সপ্তাহ, module সংখ্যার ওপর। Cloud ERP-তে setup দ্রুত; পুরোনো data আনা আর training-এ সময় যায়।
ERP-র source code কার কাছে থাকে? Custom ERP-তে শেষ কিস্তির পরে source code আর server-এর access আপনার কাছে। Cloud package-এ software সেবাদাতার server-এ চলে, তবে data আপনার, export করা যায়।