কোন তথ্য নিই
- যোগাযোগ form: নাম, মোবাইল নম্বর, কী দরকার, আনুমানিক বাজেট আর আপনার লেখা বার্তা।
- WhatsApp, ফোন বা ইমেইল: আপনি নিজে যা লিখে বা বলে পাঠান।
- Website ব্যবহারের হিসাব: কোন পাতা দেখেছেন, কোন বোতাম চেপেছেন। এর জন্য Meta Pixel আর Google Analytics cookie ব্যবহার করি। নাম বা নম্বর এতে যায় না।
কেন নিই
আপনাকে উত্তর দিতে, লিখিত দাম ও timeline পাঠাতে, চলমান কাজের খবর দিতে আর আমাদের বিজ্ঞাপন কতটা কাজ করছে বুঝতে। আপনার তথ্য আমরা কারো কাছে বিক্রি করি না।
কোথায় রাখি
Form-এর তথ্য ALMA গ্রুপের নিজস্ব সুরক্ষিত database-এ থাকে, শুধু আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা দেখতে পারেন। Website-এর হিসাব Meta আর Google-এর সার্ভারে তাদের নিজস্ব নীতিতে থাকে।
Client-এর project-এর তথ্য
আপনার ব্যবসার জন্য software বানাতে গিয়ে যে data আমাদের হাতে আসে (customer, বিক্রি, হিসাব), তা শুধু সেই কাজে ব্যবহার করি, গোপন রাখি, আর কাজ শেষে আপনার কথামতো ফেরত দিই বা মুছে ফেলি। চাইলে আলাদা গোপনীয়তা চুক্তি (NDA) করি।
কতদিন রাখি
যতদিন আপনার সঙ্গে কাজের কথা চলছে বা হিসাব-নিকাশের আইনি প্রয়োজন আছে। এরপর মুছে ফেলি।
আপনার অধিকার
আপনার কোন তথ্য আমাদের কাছে আছে জানতে, ঠিক করতে বা মুছে ফেলতে বলতে পারেন। info@creativedigitalit.com.bd-তে লিখুন বা 01868996666-এ ফোন করুন। ৭ কর্মদিবসের মধ্যে ব্যবস্থা নিই। Browser থেকে cookie বন্ধ করলেও site চলবে।
যোগাযোগ
Creative Digital IT, Green Palace, Office 6/C, 12 Bigha Pukur, Vatara, Dhaka 1212 · 01868996666 · info@creativedigitalit.com.bd